ফরিদপুরের ভাঙ্গায় বাস–পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের এক পিকআপ যাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে। ....




